ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধা একটি করে বাড়ি পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধা একটি করে বাড়ি পাবেন। এই সপ্তাহের মধ্যে এর নির্দেশনা দেওয়া হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


এর আগে, ৬৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সারাদেশে ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত সব নারী বীর মুক্তিযোদ্ধাকে স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র প্রদান করা হয়।


মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরের মধ্যে প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধাকে একটি করে বাড়ি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এর নির্মাণ ব্যয় হবে ১৫ লাখ টাকা। আমরা চাই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা স্বচ্ছলভাবে বেঁচে থাকুন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব নারী মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন, তাদেরকেও আবাসনের ব্যবস্থা করা হবে।


বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেক সরকারি হাসপাতালে ৩০ থেকে ৫০ লাখ টাকা অগ্রিম জমা করে রেখেছি। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যাতে বিনা পয়সায় শতভাগ চিকিৎসা পান। কোনো বীর মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় থাকবেন না।’

ads
ads
ads

Our Facebook Page

↑